
সবার জন্য কুরবানী




কার্যক্রমের বিবরণ
বাংলাদেশে এমন লক্ষ লক্ষ পরিবার আছে, সারা বছর যাদের গরু-ছাগলে গোশত খাওয়ার সুযোগ হয় না। কেবল কুরবানীর ঈদেই তাদের জন্য গোশত খাওয়ার একমাত্র সুযোগ তৈরি হয়। এই মানুষগুলো এমন দারিদ্র্যপীড়িত এলাকায় বসবাস করেন, যেখানে কুরবানী হয় খুবই কম। ফলে অনেক সময় ঈদের দিনেও তারা পর্যাপ্ত গোশত পান না। অন্যদিকে শহরের একটি ভবনে যতগুলো কুরবানী হয়, অনেক গ্রামের পুরো এলাকাতেও তা হয় না। তাই কুরবানীর গোশতের সুষম বণ্টনের লক্ষ্যে “সবার জন্য কুরবানী” আয়োজন করা হয়। এর মাধ্যমে শহরের দাতাদের কুরবানীর পশু উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে জবাই করে সেসব এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়। কুরবানী এমন একটি ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা যায়। যে কেউ চাইলে তার কুরবানী বা তার একটি অংশ আমাদের মাধ্যমে প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
গ্যালারি

ইমপ্যাক্ট পরিসংখ্যান
কুরবানীর বছর
- ২০২৪
- ২০২৩
- ২০২২
গরু
- ১৪৭
- -
- ১০৫
ছাগল
- ৬২৪
- -
- ৩৩৪
মোট পশু
- ৭৭১
- ৪২৫
- ৪৩৯
উপকারভোগী পরিবার
- (হালনাগাদ প্রক্রিয়াধীন)
- ১৪,৮৬৫
- -
FAQ বা সাধারণ জিজ্ঞাসা
নির্ভরযোগ্য ব্যবস্থাপনার মাধ্যমে দাতাদের আমানত ও ইচ্ছার বাস্তবায়ন নিশ্চিত করা।
নির্ভরযোগ্য ব্যবস্থাপনার মাধ্যমে দাতাদের আমানত ও ইচ্ছার বাস্তবায়ন নিশ্চিত করা।
নির্ভরযোগ্য ব্যবস্থাপনার মাধ্যমে দাতাদের আমানত ও ইচ্ছার বাস্তবায়ন নিশ্চিত করা।
Powered by Tangail Web Solutions