আমাদের সম্পর্কে

পথিক জনকল্যাণ সংস্থা একটি নিবন্ধিত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান, যা মানবসেবা ও সামাজিক উন্নয়নে নিবেদিত। ২০১১ সালের ২৬শে সেপ্টেম্বর টাঙ্গাইলে প্রতিষ্ঠিত এই সংস্থাটি টাঙ্গাইল জেলাব্যাপী তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের লক্ষ্য হলো একটি আদর্শ কল্যাণমূলক সমাজ বিনির্মাণ, যেখানে প্রতিটি মানুষ তার সম্ভাবনাকে বিকশিত করতে পারবে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:

  • শিশুদের মধ্যে আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা।
  • শিশুদের মানসিক বিকাশে সার্বিক কল্যাণ নিশ্চিত করা।
  • যুবক ও যুবতীদের উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা।
  • সমাজের সকল স্তরের জনগণের মধ্যে সামাজিক ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো।
  • ৫. শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ সাধন করা।
  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।
  • জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সংস্কৃতি বজায় রাখা।
  • সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অসামাজিক কর্মকাণ্ড দূরীকরণ।
  • কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণ।
  • দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান।