ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬
কার্যক্রমের বিবরণ
ছাতিহাটী বাজারে “পথিক জনকল্যাণ সংস্থা”-এর ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ সম্পন্ন: বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান
অসহায় ও গরিব মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক বিশাল মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে “পথিক জনকল্যাণ সংস্থা”। গত ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী বাজারে দিনব্যাপী এক বৃহৎ “ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬”-এর আয়োজন করা হয়।
এই ক্যাম্পে দেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ছাতিহাটী ও এর আশেপাশের শত শত গরিব ও অসহায় রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র, ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাইসহ বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
কর্মসূচির মূল বিবরণী:
-
তারিখ ও সময়: ০৩ জানুয়ারি ২০২৬ইং, রোজ: শনিবার (সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত)।
-
স্থান: ছাতিহাটী বাজার, কালিহাতী, টাঙ্গাইল।
-
আয়োজনে: পথিক জনকল্যাণ সংস্থা, ছাতিহাটী, কালিহাতী, টাঙ্গাইল।
-
সহযোগিতায় (ছানি অপারেশন কেন্দ্র): সেবা চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল, বিশ্বাস বেতকা, ঢাকা রোড, টাঙ্গাইল।
ক্যাম্পে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল:
এই ক্যাম্পে যেসকল নামী-দামী বিশেষজ্ঞ চিকিৎসকেরা সম্পূর্ণ স্বেচ্ছায় রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছেন: ১. প্রফেসর ডাঃ নজরুল ইসলাম সিদ্দিকী (মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ; ময়মনসিং মেডিকেল কলেজ ও হাসপাতাল) ২. ডাঃ মফতাহুল হোসেন চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন; জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা) ৩. ডাঃ সজল কুমার শীল (নিউরো মেডিসিন বিশেষজ্ঞ; কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মির্জাপুর) ৪. ডাঃ শামসুন নাহার (ফ্লোরা) (প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন; ময়মনসিং মেডিকেল কলেজ ও হাসপাতাল) ৫. ডাঃ শামীমা সিদ্দিকী (রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ; জাতীয় ক্যান্সার হাসপাতাল, মহাখালী, ঢাকা) ৬. ডাঃ জাহিদ হাসান (মঞ্জু) (মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ; রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল) ৭. ডাঃ মোঃ আকাশ মাহমুদ সোহেল (চর্ম, যৌন ও এ্যাজমা রোগে অভিজ্ঞ; আল-মদিনা হাসপাতাল, হোতাপাড়া, গাজীপুর)
গ্যালারি

ইমপ্যাক্ট পরিসংখ্যান
ক্যাম্পাইন এর বছর
- 2026
ক্যাম্পাইন এর এলাকা
- ছাতিহাটী
মোট রোগী পরীক্ষা
- 700+
সহযোগিতায়
- ছানি অপারেশন কেন্দ্র
FAQ বা সাধারণ জিজ্ঞাসা
এই ক্যাম্পটি ০৩ জানুয়ারি ২০২৬ইং, রোজ শনিবার, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী বাজারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সফলভাবে পরিচালিত হয়।
ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, চোখ, নিউরো মেডিসিন, গাইনী ও স্ত্রীরোগ, কিডনি রোগ এবং চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও গরিব রোগীদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পে আগত রোগীদের মধ্য থেকে যাদের চোখে ছানি পাওয়া গেছে, তাদের বাছাই করে টাঙ্গাইলের বিশ্বাস বেতকা (ঢাকা রোড)-এ অবস্থিত 'সেবা চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল'-এ পথিক জনকল্যাণ সংস্থার তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে।
এই বৃহৎ ক্যাম্পের মূল আয়োজক "পথিক জনকল্যাণ সংস্থা", ছাতিহাটী, কালিহাতী, টাঙ্গাইল।
এই ক্যাম্পের তথ্যাদি বা ভবিষ্যতের যেকোনো ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত হটলাইন নম্বরসমূহ: 01720-642874, 01716-559423, 01715-291085।
Powered by Tangail Web Solutions