আগামীর যোগ্য, দক্ষ, সৎ ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেনজি ইমপ্যাক্ট লিডার প্রোগ্রাম-২০২৬। ১৬ মে, শনিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এতে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ক্লাবের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি তরুণদের উদ্যেশ্যে নৈতিকতা, সততা, দক্ষতা, আত্মপরিচয় রক্ষা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি তরুণদের দেশ, জাতি ও উম্মাহর নেতৃত্বে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন এবং তাদের জীবনমুখী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তিনি তরুণদের মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান। আলোচনা শেষে অংশগ্রহণকারী তরুণদের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মসজিদ কমপ্লেক্স ও মাদরাসা ঘুরে দেখানো হয় দেশপ্রেমিক, উম্মাহ-দরদি, দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই প্রোগ্রাম আয়োজিত হয়।
